Profile

শুক্রবার, ১২ মে, ২০১৭

ভয়েস অফ বাংলাদেশ: ইতিহাসের পাতায় আল্লামা সাঈদীর আন্দোলন

― মূর্তি বিরোধী আন্দোলন
✔১৯৭৮ সনে রাজধানী ঢাকার জিপিওর সামনে ভাস্করের নামে
একটি মূর্তি নির্মাণ করা হয়েছিল ৷ আল্লাহর ব্যাঘ্র আল্লামা
সাঈদী এই মূর্তির বিরুদ্ধে তাওহীদি জনতাকে সাথে নিয়ে প্রবল
আন্দোলন গড়ে তুলেন ৷ তিনি জনতার বিশাল মিছিল নিয়ে
প্রেসিডেন্টের কাছে এই মূর্তি অপসারনের জন্য স্মারক লিপি পেশ
করেন ৷ সেই রাতেই সরকার এই অভিশপ্ত মূর্তিটি অপসারনের
নির্দেশ দিতে বাধ্য হয় ৷
.
✔১৯৮২ সালের ৫ই নভেম্বর হোটেল সোনার গাঁ - এক জংলি রাতে
আয়োজন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল ৷ যার নাম দেওয়া
হয়েছিল হ্যালোইন নাইট ৷ সে রাতে সেখানে মদ পান করা হবে,
জোড়ায় জোড়ায় নাচা হবে, যেনা ব্যভিচার করা হবে ৷ তথাকথিত এই
উৎসবের বিরুদ্ধে আল্লামা সাঈদী আদালতে মামলা করেন ৷ আদালত
সেই অসভ্য রাতের ওপরে নিষেধাজ্ঞা জারি করে ৷
.
✔ধর্মনিরপেক্ষবাদিরা একবার একটি গান রচনা করলো, ' কোন
কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান' ৷ আল্লামা সাঈদী এই
গানটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ৷ আদালত এই গানটি
নিষিদ্ধ ঘোষনা করে ৷
.
✔১৯৮৬ সনে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক
প্রকাশিত সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে শাহেদ আলী লিখিত
‘জিব্রাইলের ডানা' শীর্ষক একটি ইসলাম বিরোধী ও শির্ক মূলক
গল্প পাঠ্য করা হয় ৷ আল্লামা সাঈদী এ ব্যাপারে তীব্র প্রতিবাদ
করেন এবং গল্পটি পাঠ্য পুস্তক থেকে বাতিল করার আবেদন জানিয়ে
মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিরুদ্ধে আদালতে মামলা করেন ৷ অবশেষে
এই গল্পটি বাতিল করা হয় ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন