সিরিয়ার আল তালাফ এলাকাতে ইরানের পরিচালিত শিয়া যুদ্ধাদের গাড়ি বহরের উপর আমেরিকা বিমান হামলায় ৫০+ শিয়া যুদ্ধা নিহত, ৫ টা T -72 ট্যাংক ও ১২ টি অন্য যানবাহন ধংশ হয়েছে বলেছে নিউজ জানা যাচ্ছে।মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আমেরিকার বিমান ইরান ও আসাদের ট্যাংক বহরের ওপর হামলা চালায়। এসব ট্যাংক জর্দান সীমান্তের দিকে যাচ্ছিল। তিনি বলেন, ট্যাংকগুলো জর্দান সীমান্তে দামেস্ক-বিরোধী গেরিলাদের প্রশিক্ষণ ঘাঁটির খুব কাছাকাছি চলে যায় এবং তাদেরকে সতর্ক সংকেত দিলেও তা উপেক্ষা করে। পরে ওই ট্যাংক বহরের ওপর হামলা চালানো হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন