Profile

বুধবার, ১৭ মে, ২০১৭

৭০ লাখ সেনাবাহিনী মোতায়েন করলেও ভারতের উদ্দেশ্য সফল হবে না : অরুন্ধতী রায়

বুকারজয়ী ভারতের প্রখ্যাত লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায় বলেছেন, কাশ্মিরে ভারতীয় আগ্রাসন ‘লজ্জাজনক’। নয়া দিল্লির এই অত্যাচার কাশ্মিরের সংগ্রাম দমন করতে পারবে না। খবর জিও নিউজের।

সোমবার কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগর সফরকালে অরুন্ধতী রায় এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘কাশ্মিরে সাত লাখ থেকে ৭০ লাখ সেনাবাহিনী মোতায়েন করলেও ভারতের উদ্দেশ্য সফল হবে না। কাশ্মিরের জনগণের মধ্যে বহু বছর ধরেই ভারত বিরোধী অনুভূতির মধ্যে রয়েছে।’

ভারত সরকারের বিদ্রূপ করে অরুন্ধতী বলেন, ‘সরকারের ওপর আমার করণা হয়। কারণ তারা লেখকদের চিন্তা প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদের কারাগারে পাঠানো হচ্ছে। অথচ ভারত সরকার দুর্নীতিবাজ, ধর্ষক এবং অপরাধীদের মুক্ত করে দিচ্ছে সরকার।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন