Profile

শুক্রবার, ১৯ মে, ২০১৭

সিরিয়ার এতিমদের জন্য শহর বানাচ্ছে তুরষ্ক: ভয়েস অফ বাংলাদেশ


যুদ্ধকবিলত সিরিয়ার যেসব শিশু বাবা-মা হারিয়ে এতিম হয়েছে, তাদের আশ্রয়ের জন্য বড় আকারের সেন্টার খুলছে পাশের দেশ তুরস্ক। এ সেন্টার এতটাই বড় যে, একে আলাদা একটি শহর বললেও কম বলা হবে। এখানে এতিম সিরীয় শিশুরা আবাসন ও শিক্ষার সুযোগ পাবে।
তুর্কি গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্ত সংলগ্ন রেইহানলি শহরে এ সেন্টার নির্মাণ করা হচ্ছে। থাকছে ৫৫টি বহুতল আবাসিক ভবন। আরো থাকছে ৪টি স্কুল, মসজিদ ও খেলার মাঠ।
এখানে সবমিলিয়ে ৯৯০ জন সিরীয় এতিম শিশু জায়গা পাবে। এর বাইরে থেকে আরো ৫০ হাজার সিরীয় শিশু এ সেন্টারের সুবিধা ভোগ করবে।
আগামী দুই বছরের সময়ে মধ্যে সেন্টারটির নির্মাণ কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। নির্মাণে সহায়তা করছে তুরস্ক সরকারের পাশাপাশি দেশটির মানবিক সহায়তা সংস্থা হিউমেনিটারিয়ান রিলিফ ফাইন্ডেশন (আইএইচএইচ) এবং কাতারের শেখ থানি বিন আবদুল্লাহ ফাইন্ডেশন ফর হিউমেনিটারিয়ান সার্ভিসেস (আরএএফ)। থাকছে ৫৫টি বহুতল বাড়ি থাকছে ৫৫টি বহুতল বাড়ি
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতে, সিরিয়ায় গত ৬ বছরের সংঘাতে অন্তত ৬০ লাখ শিশু নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৪৩ লাখ শিশু শরণার্থী হয়েছে। বন্ধ হয়ে গেছে তাদের পড়াশোনা। সম্প্রতি তুরস্ক ৮ লাখের বেশি স্কুলগামী সিরীয় শিশুকে গ্রহণ করেছে। তাদের মধ্যে ৬০ শতাংশকে নতুন করে স্কুলে ভর্তি করানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে তুর্কি সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন