‘গড উইল রিউয়ার্ড ইউ টু সেম’ শিরোনামে এই ক্যাম্পেইনটিতে সর্বমোট ব্যয় করা হবে ৮ লাখ মার্কিন ডলার। ক্যাম্পেইনটির নিয়ন্ত্রণ করা হবে তুরস্কের কেন্দ্রীয় কার্যালয় ‘খালেদ আল সালামা’ থেকে।
সিরিয়া-তুর্কি সীমান্তসহ এবং উত্তর সিরিয়ার প্রাদেশিক অঞ্চল আলেপ্পো ও ইদলিবের বিচ্ছিন্ন জনগোষ্ঠীর মধ্যে এই খাবার সরবরাহ করা হবে বলে জানিয়েছে ক্যাম্পেইন কর্তৃপক্ষ।
এ বিষয়ে ক্যাম্পেইনটির আঞ্চলিক পরিচালক বদর আল-সামহান বলেন, ‘ক্যাম্পেইনটির গৃহহীন শরণার্থীদের জন্য মানবিক দিক বিবেচনা করেই করা হচ্ছে।’ সৌদি সরকারের সহযোগিতা নিয়ে এই ক্যাম্পেইনটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশা রাখছেন আল-সামহান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন