সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার দাবি উঠেছিলো। অবশেষে সুপ্রিম কোর্টের সামনে থেকে সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোর কাজ চলছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই ভাস্কর্য সরিয়ে ফেলার কাজ শুরু হয়।
ভাস্কর্যটি ভাঙার কাজ করছে কয়েকজন শ্রমিক। তাদের পাশে ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক এবং পুলিশও উপস্থিত রয়েছে বলে সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে একটি ভাস্কর্য স্থাপন করা হয়। সেটি নিয়ে হেফাজতসহ কয়েকটি ইসলামী সংগঠন বিরোধিতা করে।
গত ১১ এপ্রিল গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতের আমির শাহ আহমদ শফীকে ভাস্কর্যটি সরাতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
