ক্রমেই দিল্লি-বেজিং সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছে।সন্ত্রাস ইস্যু থেকে শুরু করে মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা— প্রতি ক্ষেত্রেই দিল্লির বিরোধিতা করা কার্যত স্বভাবে পরিণত করে ফেলেছে বেজিং। এর মধ্যেই আবার চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে নিজেদের আপত্তির কথা তুলে ধরে ভারত। প্রথমে দিল্লির অভিযোগ উড়িয়ে দিলেও, পরে জাতিসংঘে রিপোর্টে দিল্লির দাবিকে স্বীকৃতি দেওয়া হয়।
এ বার অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা সেনার উষ্কানিমূলক কার্যকলাপ ধরা পড়ল ভিডিওতে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ২০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যাচ্ছে, বেশ কয়েক জন চিনা সেনা ভারতীয় সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা চালাচ্ছে। ভারতীয় সেনারা বাধা দিলে তাদের লাথি চালাতেও দেখা গিয়েছে। এমনকী, ভারতীয় সেনাদের পাথর মেরে তারা সীমান্তে পাড়ি দেয়।
তবে সীমান্তে অভিযান শেষে এবার চীনে ফেরত যায় চীনা সেনারা।ভারত সীমান্তে স্পায়িং করতেই চীনা সেনারা ভারতে প্রবেশ করছে এমন ধারনা ভারতের।তবে এই ঘটোনাকে উস্কানি হিসেবে অভিহিত করেছে ভারত।দেখুন ভিডিওতে কিভাবে ভারতে প্রবেশ করল চীনা সেনারা,

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন