Profile

মঙ্গলবার, ৩০ মে, ২০১৭

‘নিজে রাজাকারের নাতি হয়ে আল্লামা শফিকে রাজাকার বলছেন ইমরান’



গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেন, হেফাজতে ইসলামের আমীর শফী ৭১-এ আলবদর নেতা ছিলেন। এর উত্তরে হেফাজতে ইসলামের আইন সেলের প্রধান ও কেন্দ্রীয় নেতা মুফতি সাখাওয়াত হোসাইন বলেন, আপনি ওতো রাজাকারের সন্তান, রাজাকারের নাতি।
রুবায়েত ফেরদৌসের উপস্থাপনায় জনতন্ত্র-গণতন্ত্র টকশোর ‘ভাস্কর্য অপসারণ বিতর্ক’ তে আজ (রবিবার রাতে) এসব মন্তব্য হয়।ইমরান এইচ সরকার বলেন, শফী ৭১-এ দেশের পতাকা খামছে ধরেছিল, এখনো সেভাবে খামছে ধরছে। সেও একই দ্বায়ে অভিযুক্ত। মুফতি সাখাওয়াত বলেন, এই একটা চরম মিথ্যা কথা বললেন আপনি। ইমরান বলেন, গণমাধ্যমের খবর বললাম।
কোন গণমাধ্যমে এসেছিল মুফতি সাখাওয়াতের এ প্রশ্নের উত্তরে ইমরান এইচ সরকার বলেন, বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমে এসেছিল। পরিষ্কার শিরোনাম ছিল আহমদ শফী ১৯৭১-এ আলবদর কমান্ডার, আলবদর নেতা ছিলেন।
এই কথার মধ্যে আওয়ামী যুব-মহিলালীগ নেত্রী অধ্যাপিকা অপু উকিল ইমরান এইচ সরকারের বক্তব্যকে সমর্থন করেন। এবং বলেন, হ্যাঁ এসেছিল তো। আপনি এখনি সার্চ দেন দেখতে পারবেন।
এর উত্তরে ইমরান এইচ সরকারকে লক্ষ্য করে মুফতি সাখাওয়াত বলেন, আপনাকেও তো জামাতের এজেন্ট বানাইছে। আপনি রাজাকার পরিবারের সন্তান। পরিষ্কার পত্রিকায় আসছে আপনি রাজাকারের সন্তান, রাজাকারের নাতি। রাজাকার আপনাদের পেট্রোনাইজ করে।
ইমরান বলেন, আপনাদের পত্রিকা বলছে, সমস্যা নাই। আমার দাদা ৭১-এর শহীদ। উক্ত অনুষ্ঠানে অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।দেখুন ভিডিওতে......



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন