চীনের দুইটি যুদ্ধবিমান দক্ষিণ চীন সাগরের আকাশে মার্কিন গোয়েন্দা বিমানকে ‘তাড়া’ করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট। চার ইঞ্জিনের মার্কিন গোয়েন্দা বিমান ডব্লিউসি-১৩৫ কনস্ট্যান্ট ফিনিক্সের খুব কাছাকাছি চলে এসেছিল চীনা দুই বিমান।
মার্কিন নৌবাহিনীর মুখপাত্র কর্নেল লনি হজ এ দাবি করেছেন। চীনা যুদ্ধবিমান দু’টিই সুখোই এসইউ-৩০ ছিল উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, চীনা একটি বিমান এ সময়ে মার্কিন গোয়েন্দা বিমানের ওপর দিয়ে উল্টোভাবে উড়ছিল। চীনা বিমানের ‘তাড়ার’ মুখে এক পর্যায়ে মার্কিন বিমানকে নিজ অবস্থান থেকে কয়েকশ’ ফুট নিচে নেমে যেতে বাধ্য হতে হয়।
চীনা যুদ্ধবিমানের আচরণকে অপেশাদারসুলভ বলে দাবি করেছে ওয়াশিংটন। কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে বেইজিংকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানান মুখপাত্র।
মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা বিমান ডব্লিউসি-১৩৫ কনস্ট্যান্ট ফিনিক্সকে ‘পরমাণু তৎপরতা শুঁকে বের করার বিমান’ হিসেবেও অভিহিত করা হয়। উত্তরপূর্ব এশিয়ায় এটি নিয়মিত তৎপরতা চালায় বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন