Profile

রবিবার, ১৪ মে, ২০১৭

কুরআন যতদিন মুসলমানদের কাছে থাকবে, আমরা ততদিন নির্বিঘ্নে তাদের এলাকায় শাসনকার্য চালাতে পারব না- বৃটিশ প্রধানমন্ত্রী মি.গ্লাডষ্টোন


1882 সালে বৃটেনের প্রধানমন্ত্রী মি.গ্লাডষ্টোন ( ইংল্যান্ডের ) সংসদ ভবনে কোরআন মজীদ হাতে নিয়ে দাঁড়ান এবং সদস্যদের সম্বোধন করে বলেন, " এই গ্রন্থ যতদিন মুসলিমদের কাছে থাকবে-আমরা ততদিন তাদের এলাকায় নির্বিঘ্নে শাসনকার্য চালাতে পারব না।"
কোরআন থেকে মুসলিমদের বিচ্ছিন্ন করার মহাপরিকল্পনার অংশ হিসাবে বৃটিশ কলোনিতে এক নয়া শিক্ষাব্যবস্থা প্রনয়ণ করা হয়, যার নাম-ডানলপ শিক্ষানীতি। এ শিক্ষা কাঠামোয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ ধরনের পাঠদানের ব্যবস্থা গ্রহণ করা হয়।
সামাজিক মর্যাদা ও জীবিকার্জনের চাবি এ সব স্কুলের দরজায় ঝোলানো থাকত।
এখানে যা করা হতো তা হলো- ইংরেজি ভাষা, সমাজ, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস ও সেই সাথে কোরআন শিক্ষার ব্যবস্থাও ছিল। ইংরেজি, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে পাঠদানের জন্য অভিজাত, সুদর্শন ও চৌকস যুবকদের নিয়োগ দেওয়া হতো। তাদের অনেক বেশি বেতন দেওয়া হতো ফলে তারা অত্যন্ত সচ্ছলভাবে ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারত। অপর দিকে কোরআনের শিক্ষক হতেন একজন বৃদ্ধ। তার বেতন তুলনামূলক অনেক কম দেওয়া হতো, তিনি সচ্ছল জীবনযাপন করতে পারতেন না, ছাত্ররা তাকে অধিকাংশ সময় বিমর্ষ থাকতে দেখত। কোরআন শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের ও অভিভাবকদের মনে করুণার ভাব জন্ম নিত।
পাঠদানের সূচনা হতো ইংরেজি অথবা বিজ্ঞান দিয়ে।বিশেষভাবে প্রশিক্ষিত বিজ্ঞানের শিক্ষকরা ইচ্ছাকৃত ও অপ্রাসঙ্গিকভাবে কোমলমতি শিক্ষার্থীদের মনে ইসলামী আক্বিদা-বিশ্বাসের ব্যাপারে নেতিবাচক ধারণার বীজবপন করত। এগুলো এমন উপযুক্ত সময়ে ও পরিবেশে বদ্ধমূল করানো হতো যখন তারা উৎফুল্ল ও উদ্যমশীল থাকত। কিন্তু কোরআনের শিক্ষা দেওয়া হত দিনের শেষ ভাগে যখন শিক্ষার্থীরা সারাদিনের কর্মক্লান্তিতে নুব্জ হয়ে পড়ত এবং তাদের মন স্কুলের বদ্ধ পরিবেশ থেকে মুক্ত হয়ে রাস্তার উন্মুক্ত পরিবেশে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ত। ঠিক এ সময় কোরআন পড়ানোর জন্য বয়সের ভারে নুব্জ, উদ্যম-উচ্ছলতা হারিয়ে ফেলা শিক্ষক তার যুদ্ধবিধ্বস্ত এলোপাতাড়ি চেহারা নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হত। এর ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মন মানসিকতায় ধর্ম ও ধর্মগ্রন্থের পরাজিত, প্রভাবশূন্য ও সেকেলে ধারণা ভেসে উঠত এবং তাদের (মুসলিম শিশুদের ) হৃদয়ে ঘৃণা ও হীনমন্যতাবোধ সৃষ্টি হত।
সোর্স: মিশরীয় ইসলামি স্কলার শায়েখ মোহাম্মদ কুতুব ('সাইয়েদ কুতুব' এর ভাই) রচিত গ্রন্থ ' আমরা কি মুসলমান?' ( বাংলা অনূদিত)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন