সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক ন্যায়বিচারের দেবী থেমিসের ভাস্কর্যটি গতকাল মধ্যরাতে সরিয়ে ফেলা হয়েছে।প্রগতিশীল রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ সত্ত্বেও ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে পাঁচ থেকে সাতজন শ্রমিক ভাস্কর্যটি সরিয়ে নেন।মৃণাল হক দ্য ডেইলি স্টারকে বলেন, “আমার কিছু বলার নেই। আমরা কবে মানুষ হবো? আমাদের দেশের মানুষ কবে শিক্ষিত হবেন? এটা অনেক দুঃখের বিষয়।”
তিনি আরও বলেন, “আমি এসবের কিছুই জানি না। উচ্চপদস্থ কর্তৃপক্ষের চাপে ভাস্কর্যটি সরানো হচ্ছে। আমি এখানে এসেছি কারণ, আমি দেখিয়ে না দিলে ভাস্কর্য সরাতে গিয়ে শ্রমিকরা হয়তো এর ক্ষতি করে ফেলবে।”মূর্তি সরিয়ে ফেলায় যা বললেন মুন্নি সাহা ও মৃনাল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন