সুমন সিং-এর দাবি,পরিস্থিতি মোকাবিলায় সেনাকে বাধ্যবাধকতা থেকে মুক্ত করুন প্রধানমন্ত্রী
ফতেহাবাদ, ১৩ মে। ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষবিরতি লঙ্ঘন রোজকার ঘটনা। আর এই কারণে প্রাণ যাচ্ছে একের পর এক ভারতীয় সেনা জওয়ানের। তারই প্রতিবাদ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠালেন প্রাক্তন সেনা ধরমবীর সিংয়ের স্ত্রী সুমন সিং। পাশাপাশি তাঁর ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও পাঠান সুমন। তাঁর দাবি পরিস্থিতি মোকাবিলা করতে সেনাকে বাধ্যবাধকতা থেকে মুক্ত করুন প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন