যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চীন।
পাশাপাশি, মার্কিন এয়ারক্রাফট কেরিয়ারেও আঘাত করতে পারে এই ক্ষেপণাস্ত্র। চীনের গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
ডিএফ-২৬ নামে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রকে ‘এয়ারক্রাফট কেরিয়ার কিলার মিসাইল’ও বলা হচ্ছে। তবে ঠিক কোথায় ওই পরীক্ষা চালানো হয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি।
এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক পালস, যা এয়ারক্রাফট কেরিয়ারের কমান্ড সিস্টেমকে নষ্ট করে দিতে পারে। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করেই এই পরীক্ষা করা হয়েছে। বোহাই সাগরে ওই পরীক্ষা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন