Profile

রবিবার, ২১ মে, ২০১৭

কাশ্মিরে প্রচণ্ড বন্দুক যুদ্ধ: ২ সেনা, ২ গেরিলা নিহত: দৈনিক সংগ্রাম


ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আজ(রোববার) প্রচণ্ড বন্দুক যুদ্ধে অন্তত দুই সেনা এবং দুই গেরিলা নিহত হয়েছে। জম্মু ও কাশ্মিরের নাওগাম সেক্টরের কাছে এ বন্দুক যুদ্ধ হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশ প্রচেষ্টা বানচাল করে দেয়ার পর এ বন্দুক যুদ্ধের সূচনা হয়। ওই এলাকায় সামরিক বাহিনীর অপারেশন চলছে বলে ভারতীয় সেনা মুখপাত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমের শেষ খবরে বলা হয়েছে।
এদিকে, আজ আরো আগে পু্ঞ্জ জেলায় ভুল করে মাইনে পা দেয়ার ফলে এক ভারতীয় জওয়ান আহত হয়েছে। অবশ্য তার মাইন প্রতিহত করার উপযোগী জুতা পরিহিত থাকায় কেবল পায়ের গোড়ালি ভেঙ্গে গেছে।-পার্স টুডে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন