Profile

শনিবার, ২০ মে, ২০১৭

জার্মানকে পাত্তা দিচ্ছেনা তুর্কী ! রাগে-ক্ষোভে তুর্কী ইনজারলিক বিমান ঘাটি থেকে সেনা প্রত্যাহার করছে জার্মান


তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমানঘাঁটি থেকে জার্মানির সেনারা চলে যেতে পারে; এ নিয়ে আংকারা কোনো রকম সমস্যা বোধ করছে না। তুরস্কের ন্যাটো ঘাঁটি থেকে জার্মানি তার সেনা প্রত্যাহার করতে পারে বলে হুমকি দেয়ার পর চাভুসওগ্লু এসব কথা বললেন।
তিনি বলেন, “যদি জার্মানি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তাহলে আমি নিতান্তই ‘শুভ বিদায় বলব’। বিষয়টি তাদের ওপর নির্ভর করছে এবং এ নিয়ে আমরা কোনো প্রার্থনা জানাব না।”
গত বছরের ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে অভিযুক্ত কয়েকজন সেনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে জার্মানি। এর প্রতিবাদে জার্মানির কয়েকজন সংসদ সদস্যকে ইনজারলিক বিমানঘাঁটিতে মোতায়েন জার্মান সেনাদের সঙ্গে দেখা করার অনুমতি দেয় নি। জবাবে জার্মানি বলেছে, তারা তুরস্ক থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন