আপনার নিজের অংগীকার আপনি নিজেই রক্ষা করতে পারলেন না! আপনার নিজের উপর ভরসা রাখতে বলে এ কেমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন! অথচ খোদ আপনার দলের সিংহভাগ ধর্মপ্রান কর্মী-সমর্থকরাও মূর্তিবাদের বিপক্ষে এবং একত্ববাদের পক্ষেই আপনাকে দেখতে চেয়েছিল।
মহান আল্লাহ আপনাকে বড় একটা সুযোগ দিয়েছিলেন। অথচ আপনি দেখিয়ে দিলেন- আপনার রাজনীতি ও আপনার চেতনা সংখ্যাগরিষ্ঠের অনুকুলে নয়। বরং উল্টো মূর্তিবাদকেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের এবং রাষ্ট্রের জাতীয়তাবাদী বৈশিষ্ট্য বলে চাপিয়ে দিতে চেয়েছেন!
গুটিকয়েক নাস্তিক ও পরজীবীই পুরো বাংলাদেশ নয়। ভালো মন্দ ও ন্যায়বিচারের ফায়সালা শুধুমাত্র মহা-পরাক্রমশালী আল্লাহর হাতে। কোন মনুষ্যসৃষ্টি পাথরের মূর্তি ন্যায়বিচারের প্রতীক হতে পারে না।
যে যা ভাবুক, যে যা বলুক; যত ঠাট্টা-উপহাসই করুক- একত্ববাদই আমাদের পরিচয়। চেতনা আমাদের একটাই- 'লা শারিক আল্লাহ'।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন