সৌদি রাজধানী রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে একান্ত আলোচনায় বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ইসলামাবাদ যে অনুরোধ পাঠিয়েছে, তা নিয়ে তদ্বির করছে সৌদি আরব। পাকিস্তানি সংবাদপত্র ‘দ্য ডন’-এ এই খবর প্রকাশিত হয়েছে। ভারতের নরেন্দ্র মোদির সাথে বৈঠকের আগেই নওয়াজ শরিফের সাথে ট্রাম্পের এই সম্ভাব্য সাক্ষাত নিয়ে নয়া দিল্লি টেনশনে রয়েছে বলে ভারতীয় মিডিয়ার খবরে প্রকাশ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন