Profile

বুধবার, ৩১ মে, ২০১৭

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা দাহ


যমুনা নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা দাহ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ইমরান জামায়াত নেতাদের সঙ্গে আঁতাত করে অর্থের লোভে প্রধানমন্ত্রী সমন্ধে কটুক্তি করছে বলেও অভিযোগ করেন ছাত্রলীগ নেতারা।

ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে পার্কমোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর মঙ্গলবার রাত ১১টার দিকে ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ইমরান এইচ সরকারের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখ।

তুষার কিবরিয়া তার বক্তব্যের শুরুতে ইমরান এইচ সরকারকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ইমরানকে পথ দেখিয়েছে। আর সে এখন জামায়াত নেতাদের সাথে আঁতাত করে অর্থের লোভে প্রধানমন্ত্রী সমন্ধে কটুক্তি করছে। তুষার কিবরিয়া আরো বলেন, ইমরান প্রধানমন্ত্রীর কাছে নমিনেশন চেয়েছিল। তাকে নমিনেশন না দেয়ায় সে আওয়ামীলীগের বিরুদ্ধাচারণে মেতে উঠেছে।

সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, এই স্লোগান শুধু মিছিলের নয়, ইমরানকে সামনে পেলে এই স্লোগানকে বাস্তবে পরিণত করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন