Profile

বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

ভয়েস অফ বাংলাদেশ->গোটা রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হবে ৭০০-র বেশি মাদ্রাসা

থাকবে না কোনও মাদ্রাসা। বাতিল হয়ে যাবে মাদ্রাসা বোর্ড। এমনই সিদ্ধান্তের পথে হাঁটছে অসমের বিজেপি সরকার। খুব দ্রুত মাদ্রাসা বোর্ড বাতিল করে এর সেটি মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
.
শুধুমাত্র মাদ্রাসাই নয়, পাশাপাশি সংস্কৃত বোর্ডও বাতিল করা হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় এক ট্যুইট বার্তায় জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি আরেকটি ট্যুইটে বলেন, মাদ্রাসা শিক্ষাকে মূলধারায় আনতে আমরা মাদ্রাসা শিক্ষা দফতরকে ভেঙে দিচ্ছি। একে মাধ্যমিক শিক্ষা দফতরের অন্তর্ভুক্ত করছি। তিনি বলেন, মাদ্রাসা বোর্ডও ভেঙে দেয়া হবে। এর শিক্ষা-সম্পর্কিত অংশটি মাধ্যমিক শিক্ষা বোর্ডের কাছে ন্যস্ত করা হবে।
.
তিনি ফেসবুক পোস্টে তার ওই দুই বক্তব্য পুনরাবৃত্তি করে বলেন, ‘আমরা সংস্কারে লক্ষ্যে পুনর্গঠন করছি।’ মাস পাঁচেক আগে মাদ্রাসাগুলোকে শুক্রবার বন্ধ রাখার ব্যবস্থা বাতিল করার অনুরোধ করে বলেছিলেন, তাদেরকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো রবিবার বন্ধ রাখা উচিত। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকতে পারে, ভারতে নয়।
.
মঙ্গলবার সকালে শর্মা রাজ্য বিধান সভায় বলেছিলেন, রাজ্য সরকার মাদ্রাসা ও সংস্কৃত স্কুলগুলোকে ‘মূলধারায়’ আনতে চায়। তিনি এসব প্রতিষ্ঠানে কম্পিউটারের মতো আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনের ইচ্ছার কথা বলেন। অসমে মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৪ সালে। এর অধীনে তখন ৯টি প্রতিষ্ঠান ছিল। স্বাধীনতার পর এর নতুন নাম হয় স্টেট মাদরাসা এডুকেশন বোর্ড, অসম। এর অধীনে ৭০০-রও বেশি মাদ্রাসা রয়েছে।
https://www.kolkata24x7.com/assam-govt-can-close-madrasa-in-entire-assam.html

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন