Profile

মঙ্গলবার, ৩০ মে, ২০১৭

একে পার্টির সংসদীয় সভায় এরদোগান, ফেতু সমর্থকদের হস্তান্তরের আহ্বান


আঙ্কারা: গুলেনিস্ট সন্ত্রাসী গোষ্ঠীর (ফেতু) সমর্থকদের হস্তান্তর করতে যে সব দেশ অস্বীকার করবে সেসব দেশগুলোতে সন্দেহভাজনদের হস্তান্তর করা হবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।


মঙ্গলবার প্রথমবারের মতো জাস্টিজ এন্ড ডেভলপমেন্ট পার্টির (একে) সংসদীয় দলের বৈঠকে এরদোগান এসব কথা বলেন।


সাংবিধানিক সংস্কারের গণভোটে জয়লাভ করার মাধ্যমে এরদোগান পার্টির নেতা নির্বাচিত হন।


এরদোগান বলেন, ‘সন্ত্রাসবাদের সঙ্গে যুদ্ধ স্থানীয় কোনো বিষয় নয়।’


তিনি ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে ফেতু সন্দেহভাজনদের যে সমস্ত দেশ আশ্রয় দিয়েছে তাদেরকে তুরস্কের কাছে হস্তান্তর করার জন্য আহ্বান জানান।


অন্যথায়, সেসব দেশগুলোর কাছে অনুরোধকৃত সন্দেহভাজনদের তুরস্ক হস্তান্তর করবে না বলে উল্লেখ করেন।


২১ মে এরদোগান পুনরায় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম পার্টির ডেপুটি সংসদীয় দলের চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন।


একে পার্টি চেয়ারম্যান হিসেবে পার্লামেন্টে প্রেসিডেন্ট এরদোগানের প্রত্যাবর্তনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও দলীয় সমর্থকেরা। এসময় তারা এরদোগানের সমর্থনে স্লোগান ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন।


এরদোগান বলেন, নাগরিকদের উত্থাপন করা সমস্যাগুলো সমাধানের জন্য ১৮০ দিনের স্বল্পকালীন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য সকল মন্ত্রীদের প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।


তিনি ২০১৯ সালের নির্বাচনের আগেই পার্টিকে পুনরায় চাঙ্গা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।



পার্টির সমস্ত প্রদেশ, জেলা ও শহরের সাংগঠনিক অবস্থা বছরের শেষ নাগাদ পুনর্বিন্যাস করা হবে বলে তিনি জানান।


সূত্র: ডেইলি সাবাহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন